1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাবেক এমপি গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল এর বাণী।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

মোঃহাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বাণীতে চট্টগ্রাম-১২ পটিয়ার সাবেক সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বাণীতে তিনি বলেন—
ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্ব মুসলিম উম্মাহর নিকট এক অতি পবিত্র ও মহিমান্বিত দিন।
৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল, এই দিনে বিশ্বজগতের রহমত, শান্তি ও মুক্তির দূত, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মক্কার পবিত্র নগরীতে জন্মগ্রহণ করেন।
মহান আল্লাহ তাঁকে মানবজাতির মুক্তির দূত, সত্য, ন্যায় ও তাওহীদের প্রচারক হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন।
তিনি মানুষকে অন্ধকার যুগ ‘আইয়ামে জাহেলিয়াত’ থেকে মুক্ত করে মানবসভ্যতাকে আলো ও শান্তির পথে নিয়ে আসেন।
তাঁর শিক্ষা, আদর্শ ও সুন্নাহ অনুসরণে নিহিত রয়েছে দুনিয়ার শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণ।

পরিশেষে দেশ ও সমাজের সেবায় নিয়োজিত পটিয়ার গণমানুষের নেতা সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল বলেন
“আসুন, আমরা সবাই নবী করীম (সা.) এর মহিমান্বিত জীবনাদর্শকে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ হই।”
জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ)
তাঁর আগমনে অন্ধকারে নিমজ্জিত দুনিয়া পেয়েছিল আলো, অমানবিকতায় ভরা পৃথিবী পেয়েছিল মানবতার শিক্ষা, দাসত্বে ক্লান্ত মানুষ পেয়েছিল মুক্তির স্বাদ।
আসুন, ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর এ মাহেন্দ্রক্ষণে আমরা সবাই একসাথে নবীজীর ভালোবাসায় দুনিয়াকে ভরিয়ে তুলি। আল্লাহ্ আমাদের সবাইকে তাঁর সুন্নাহর পথে চলার তাওফিক দান করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park