1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঁশখালী পৌরসভা বিএনপির বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত- দৈনিক আজকের খোলা চিঠি।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন: বাঁশখালী প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা বিএনপির উদ্যোগে বিশাল বিজয় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে র‍্যালীটি পৌরসভার মিয়ার বাজারসহ প্রধান সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভার সাবেক সফল মেয়র, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আজগর,সহ-সভাপতি শামসুল ইসলাম হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, বিএনপি নেতা শের আলী বহদ্দার, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমির হোছেন কোম্পানী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বখতেয়ার উদ্দিন, পৌরসভা বিএনপি নেতা মালেক সওদাগর, শফিকুর রহমান, ছাদুর আকবর, মাহফুজুর রহমান আনিস,বাবর আমান এমদাদ, শহিদুল হক চৌধুরী,আমিনুর রহমান,এন এম নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল আলিম, মোহাম্মদ শোয়াইব,শাহেদ আকবর চৌধুরী, মোহাম্মদ নুরু,নেজামুল হক বাপ্পী,মফিজ, ইস্কান্দর মুন্সি ,উপজেলা যুবদল নেতা জমির, মো. বাশার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌরসভা যুবদল সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ, যুগ্ম সম্পাদক জিয়াউল হাছান হোসাইনী, ছাত্রদলের সাবেক সভাপতি, এটিএম কফিল উদ্দীন, পৌর যুবদল নেতা তাফহিমুল আলম হিমু, আতিকুর রহমান মানিক, জাহাঙ্গীর, আমিনুর রহমান, পৌরসভা চৌধুরী মার্কেট সত্ত্বাধিকারী মাওলানা হাবিব, ইউসুফ, ইসহাক, ছাত্রদল নেতা রিদওয়া, আজিম, মাহমুদুল ইসলাম,শফিউল করিম টিটু,রিফাদুল ইসলাম রুবেল,মোঃ শরীফ,মিশু,শোয়াইব টিটু,পারভেজ,রিপন, ইউনুস,নুর মোহাম্মদ, জামশেদ, জামাল উদ্দীন,মোরশেদ, মিশকাত, নাজিম মোশাররফ হোসেন রকি, আলমগীর, নাইম, ইপন বিন রহমান ,আরাফাত, মো. রহমান, শাহাদাত, টিপু আরাফাত, মিছবাহ উদ্দীনসহ পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার পুনঃ উপস্থান করে কামরুল ইসলাম হোসাইনী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মানের লক্ষ্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান, এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park