বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে মেলান্দহে পুলিশ অভিযান চালিয়ে ২৩০ পিছ ইয়াবা উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সুকৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বুধবার (৭ অক্টোবর ) গভীর রাতে হাজরাবাড়ি আদিয়ারপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী জুলহাস উদ্দিন বাড়ি থেকে ২৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মাদক ব্যবসায়ীরা হলেন—মো. জুলহাস উদ্দিন (৪২), পিতা আব্দুল মজিদ এবং তার স্ত্রী মোরশেদা বেগম (৩৮)। তারা দুজনই মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চর আদিয়ারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে হাজরাবাড়ি আদিয়ারপাড়া এলাকায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুলহাস উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জুলহাস উদ্দিনের ঘর থেকে পুলিশ তল্লাশি চালিয়ে ২৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জুলহাস উদ্দিন ও জুলহাস উদ্দিনের স্ত্রী মোর্শেদা বেগম পালিয়ে যায়।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদক বেচাকেনার অভিযোগ ছিল।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, উদ্ধার হওয়া ২৩০ পিছ ইয়াবা জব্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।