1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

বাগমারা থানা পরিদর্শন করলেন এমপি ডা. আব্দুল বারী সরদার।

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

*স্টাফ রিপোর্টার

সমিত রায়

রাজশাহীর বাগমারা থানা পরিদর্শন করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার।

সোমবার বিকেলে তিনি থানায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা এবং থানার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

থানায় পৌঁছালে সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদারকে স্বাগত জানান বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম। পরে তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং থানার বিভিন্ন কার্যক্রম ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেন।

এ সময় থানার বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করা হয়। বিশেষ করে থানার পরিবহন সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এমপি ডা. আব্দুল বারী সরদার থানার কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, “বাগমারাবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সবসময় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পায়, সে বিষয়েও পুলিশ সদস্যদের আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।”

ডা. আব্দুল বারী সরদার আরও বলেন, “একটি আধুনিক ও জনবান্ধব থানা গড়ে তুলতে যা যা প্রয়োজন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। থানার অবকাঠামো, আবাসন, পরিবহনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।”

পরিদর্শনকালে তিনি থানার অভ্যন্তরে ঘুরে দেখেন। এ সময় উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিকসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park