1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

শাহ নেয়ামতুল্লাহ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন।

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শাহ নেয়ামতুল্লাহ কলেজে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যালি শেষে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি ও ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক মোহা. লতিফুর রহমান। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি। আরও উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক মানে শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়, শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশের পাশাপাশি যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য শিক্ষকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বৃদ্ধি করা প্রয়োজন। প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক মোহা. লতিফুর রহমান বলেন, “শিক্ষক মানে শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়, শিক্ষক হলেন প্রকৃত মানুষ গড়ার কারিগর। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সামাজিক ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ উভয়ের দায়িত্ব।”
তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানান। অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি বলেন, শিক্ষাদানের মহান ব্রতকে আরও আধুনিক ও কার্যকর করতে শিক্ষকদের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়া হবে। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত প্রশিক্ষণ, গবেষণামূলক কাজে সম্পৃক্ততা এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষকরা যাতে সমাজে তাঁদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিয়ে কাজ করতে পারেন, সে লক্ষ্যে একটি শিক্ষকবান্ধব প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। আলোচনা সভায় কলেজের অন্যান্য শিক্ষকরা তাঁদের মতামত তুলে ধরে বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধু পাঠ্যবিষয়ভিত্তিক জ্ঞান অর্জন নয়; শিক্ষার্থীদের মেধার বিকাশ ও নৈতিকতার উন্নয়ন ঘটানোও এর গুরুত্বপূর্ণ অংশ। উন্নত শিক্ষণ পদ্ধতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে একটি আদর্শ শিক্ষাঙ্গন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তাঁরা। অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্য এবং সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে অধ্যক্ষ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শাহ নেয়ামতুল্লাহ কলেজ শিক্ষা ও জ্ঞানচর্চায় আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park