1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

দুর্গাপুরে বিএনপির সভায় সংঘর্ষ নিয়ে প্রোপাগান্ডার অভিযোগ- দৈনিক আজকের খোলা চিঠি।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

তন্ময় দেবনাথ স্টাফ রিপোর্টার

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজশাহী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সোহেল বলেন, গত ২ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন তাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে অভিযোগ এনেছেন, তা “সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”

তিনি জানান, গত ২৯ আগস্ট দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় তিনি উপস্থিত থাকলেও সভা শেষে চলে যান। তাঁর প্রস্থান করার পর সভাস্থলে হট্টগোল শুরু হয়। এ বিষয়ে প্রকৃত ঘটনা আড়াল করে তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

সোহেল বলেন, “সভায় জেলা কৃষক দলের সদস্য দুলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আলাউদ্দিন ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হান্নানসহ কয়েকজন উত্তেজনা সৃষ্টি করেন।’’

তিনি বলেন, ‘‘বাড়ি থেকে জরুরি ফোন পেয়ে সভাপতিকে অবহিত করে আমি সভাস্থল ত্যাগ করি। এর এক ঘণ্টা পরে হট্টগোলের খবর জানতে পারি। কিন্তু সংবাদ সম্মেলনে আমাকে জড়ানো হয়েছে, যা প্রোপাগান্ডামূলক।”

তিনি আরও বলেন, ‘‘তাঁর দল বা স্থানীয় নেতাদের সঙ্গে কোনো ব্যক্তিগত বিরোধ নেই। আমাকে হেয় করা এবং অপপ্রচার চালানোর জন্যই এমন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমি জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাংবাদিকদের অনুরোধ করছি, প্রকৃত ঘটনা খতিয়ে দেখুন।”

সংবাদ সম্মেলনে দুর্গাপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আয়নাল হক বলেন, “এই ঘটনার সঙ্গে জার্জিস হোসেন সোহেলের কোনো সম্পৃক্ততা নেই। সভার সময় যে হট্টগোল সৃষ্টি হয়েছে, তা রাজনৈতিকভাবে প্ররোচিত।”

দুর্গাপুর পৌরসভা বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান বলেন, “প্রস্তুতি সভার মূল উদ্দেশ্য ছিল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। সেখানে ব্যক্তিগত বিরোধ বা হানাহানির কোনো ঘটনা ঘটেনি। অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজশাহীর দুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলামিন হোসেন বিজয়সহ ১০ নেতাকর্মী আহত হন। এ নিয়ে গত ২ সেপ্টেম্বর অধ্যাপক জোবায়েদ হোসেন সংবাদ সম্মেলন করে সোহেলের বিরুদ্ধে অভিযোগ আনলে আজকের সংবাদ সম্মেলনে তিনি তার প্রতিবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park