1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

মহাদেবপুরে ‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে বিএনপিপন্থী।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ বার পঠিত

সংগঠনের সমাবেশ ও মিছিল
জুলহাজ খাঁন জেলা প্রতিনিধি নওগাঁ :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে সমাবেশ ও মিছিল করেছে বিএনপিপন্থী বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মহাদেবপুর মডেল স্কুলের মোড়ে উপজেলা পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জাতীয়তাবাদী ছাত্রদল, শ্রমিক দল ও তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা মহাদেবপুর মডেল স্কুলের মোড়ে সমবেত হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা (বাবুল) আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবিতে এবং পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মহাদেবপুর উপজেলা শাখার সৌজন্যে সমাবেশ ও মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে জাতীয়তাবাদী তাঁতীদলের নেতাকর্মীরাও অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park