1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে পোরশায় কসাইদের প্রশিক্ষণ অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদন এবং সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মাংস প্রক্রিয়াজাতকারীদের (কসাই) দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দপ্তর প্রাঙ্গণ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম। পোরশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আজিজ আলী।

​অনুষ্ঠানে পোরশা উপজেলার বিভিন্ন হাটে-বাজারে কর্মরত মাংস প্রক্রিয়াজাতকারী ও কসাইগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে জবাইপূর্ব ও জবাইপরবর্তী পশুর স্বাস্থ্য পরীক্ষা, মানসম্মত ও জীবাণুমুক্ত উপায়ে মাংস প্রক্রিয়াজাতকরণ, সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে মাংস বিক্রয়ের আধুনিক ও স্বাস্থ্যসম্মত বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে নিরাপদ মাংসের জোগান দেওয়া অত্যন্ত জরুরি। কসাইদের স্বাস্থ্যসম্মত অভ্যাসে উদ্বুদ্ধ করতে এ প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।

​সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান জানান, সর্বসাধারণের স্বাস্থ্যঝুঁকি এড়ানো এবং বাজারগুলোতে নিরাপদ ও ভেজালমুক্ত মাংস সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ। তিনি সকল মাংস বিক্রেতাকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।#

আমির উদ্দীন বাবু
উপজেলা প্রতিনিধি
পোরশা নওগাঁ
মোবা০১৭১৯১৬৬১৩৯
তাং২১/৯/২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park