1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

পোরশা সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারি আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি)-এর নিতপুর ক্যাম্পের টহলদল।

​শনিবার রাতে নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল জাব্বারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ‘কাটাপুকুর’ এলাকায় অভিযান চালিয়ে ১১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করে।

​আটককৃত চোরাকারবারীরা হলেন— নওগাঁর পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মারুফ হোসেন (২২) এবং সাপাহার উপজেলার কালাইবাড়ি এলাকার তরিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৮)।

​বিজিবি সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকসহ তাদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

​এ বিষয়ে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park