1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

অভয়নগরে মানুষের পাশে আমরা যুব সামাজিক সংগঠন এর উদ্যোগে টি-শার্ট বিতরণ সম্পন্ন।

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

যশোর অভয়নগর উপজেলার প্রতিনিধিঃ
আল মামুন গাজী
​
মানবতায় আমাদের মূলনীতি এই স্লোগানকে বুকে ধারণ করে যশোরের অভয়নগরে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে “মানুষের পাশে আমরা যুব সামাজিক সংগঠন”। এরই ধারাবাহিকতায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সকল সদস্যদের মাঝে এক বিশেষ টি-শার্ট বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

​অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পর্ষদ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। টি-শার্ট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ জিহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমানুল ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক হেমায়েত হোসেন তুহিন, কোষাধ্যক্ষ উপানন্দ মন্ডল, কার্যনির্বাহী সদস্য মোঃ রিপন খান, সাধারণ সদস্য মেহেদী হাসান তরফদার সহ অন্যান্য সম্মানীয় সদস্যবৃন্দ।

​উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি যশোর জেলার অভয়নগর উপজেলায় অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে থেকে বহুমুখী সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছে। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুধার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং দরিদ্র ও মেধা সম্পন্ন শিক্ষার্থীদের সার্বিক আর্থিক সহযোগিতা প্রদানসহ নানা সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখছে এই সংগঠনটি।

​আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে জানান, সংগঠনের লোগো সংবলিত এই বিশেষ টি-শার্ট পরিধানের মাধ্যমে সদস্যদের মধ্যে ঐক্য ও সামাজিক কাজের স্পৃহা আরও বৃদ্ধি পাবে এবং কাজের ধারা আরও বেগবান হবে। অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যবৃন্দ লোগো সংবলিত টি-শার্ট গ্রহণ করে আনন্দ প্রকাশ করেন এবং আগামী দিনে মানবিক ও সামাজিক সেবায় আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park