1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা।

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঝালকাঠি জেলা ইউনিটের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) যুব রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টায় ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ১১টায় ঝালকাঠি পৌর এলাকার কলেজ খেয়াঘাট ও পৌর মিনিপার্ক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক যুব প্রধান অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের নেতৃত্বে কর্মসূচিটি পরিচালিত হয়। এ সময় পৌর মিনিপার্কে আগত দর্শনার্থী, ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত ডাস্টবিনে ফেলার আহ্বান জানানো হয়। পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।
কর্মসূচিতে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এ জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।”
তিনি আরও বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ শুধু ডেঙ্গু প্রতিরোধেই সহায়তা করে না, এটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য, প্রতিবেশী ও আশপাশের মানুষকে সচেতন করতে পারলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।”
তিনি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীদের এ ধরনের মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অভিযানে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবী মো. ফাতেহ ইসলাম রাফি (বাছেদ), আবির লস্কর, সাথীল হাওলাদার, ফারহান জামিল, হাফিজা আক্তার, বাহাউদ্দীন, নিলয়, হাসিবুর রহমান, শুভ্র হালদার শান্ত ও তকীসহ প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা কলেজ খেয়াঘাট ও পৌর মিনিপার্ক এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park