1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন

১৯ সেপ্টেম্বর ২০২৬: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত নীলফামারী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ নীলফামারী’-এর ২০২৬ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (PESS) বিভাগের (এমএস ২৪-২৫) শিক্ষার্থী নিপুন বিশ্বাস সভাপতি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ChE) বিভাগের (২৩-২৪) শিক্ষার্থী মোঃ আব্দুল বারিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও পৃষ্ঠপোষকদের যৌথ স্বাক্ষরে সম্প্রতি এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মোঃ আরাফাত হোসেন পাপ্পু, রহমত আলী ও দুলাল রায়; কোষাধ্যক্ষ মিঠুন চন্দ্র রায়; সাংগঠনিক সম্পাদক সুবর্ণা বেগম এবং সহ-সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুর রহমান রিফাত। এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে বুশরা তানজিম মিথিলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদেশ রায়, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, দপ্তর সম্পাদক বিষ্ণু রায় এবং সহ-দপ্তর সম্পাদক রুবাইয়া জান্নাত তন্বী মনোনীত হয়েছেন।

শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মাহবুবা হাসনা, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক আলদিন এনাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় রায় এবং সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ডালিম রায় দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন প্রণব রায়, শাহিনা আক্তার, ঊষা ইবন ও তাওহিদ আহম্মেদ।

নবগঠিত কমিটির সভাপতি নিপুন বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জ্যেষ্ঠ শিক্ষার্থীবৃন্দ এবং প্রচারণায় ভূমিকা রাখার জন্য যবিপ্রবি সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিজের ভর্তি আমলের একটি আবেগঘন স্মৃতি চারণ করে তিনি বলেন, “ভর্তির সময়ে ঘন কুয়াশা ও রাস্তার নির্মাণকাজের জ্যামের কারণে আমি সঠিক সময়ে ক্যাম্পাসে পৌঁছাতে পারিনি। ফলে প্রাথমিকভাবে আমার আসনটিতে অন্যজন ভর্তি হয়ে যায়। সে সময় যবিপ্রবি সাংবাদিকবৃন্দ এবং দেশ-বিদেশের মানুষের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি আসন বাড়িয়ে আমাকে ভর্তির সুযোগ করে দেয়। সেই ক্রান্তিলগ্নে যদি আমাদের এই জেলা সংগঠনটি থাকত, তবে ভর্তির জটিলতা হয়তো আরও সহজে সমাধান করা যেত। সেই সুপ্ত বাসনা থেকেই আজ সবার সহযোগিতায় এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, এটি কেবল একটি সাধারণ আঞ্চলিক সংগঠন নয়; বরং ক্যাম্পাসে নীলফামারী জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। নবগঠিত এই কমিটি সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park