1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার।

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অপচিকিৎসা রোধে স্থানীয় গ্রাম্য কবিরাজ, ওঝা ও গ্রাম্য পুলিশদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

​সেমিনারে সভাপতির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “পোরশা উপজেলায় কোন ধরনের অপচিকিৎসা চলতে দেওয়া হবে না। ভুয়া চিকিৎসার নামে যারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​তিনি আরও বলেন, “প্রশাসন হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাও আমাদের অন্যতম লক্ষ্য। অপচিকিৎসা বন্ধে প্রয়োজন সামাজিক আন্দোলন ও মানসিকতার পরিবর্তন। এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

​সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. কামাল উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান এছাড়াও স্থানীয় প্রায় শতাধিক কবিরাজ, ওঝা ও গ্রাম্য পুলিশ সদস্য সেমিনারে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park