1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত।

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তবর্তী এলাকায় প্রথমবারের মতো সমতলের চা বাগান পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের গ্রীন ফিল্ড টি এস্টেটের চা বাগান পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে স্ত্রী ও সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
চা বাগানে পৌঁছে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজ ও জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি নিজ হাতে চা গাছ থেকে কচি চা পাতা তোলেন। এ সময় চা বাগানের মনোরম পরিবেশে ফটোসেশনেও অংশ নেন তিনি।
সমতলের বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা চা বাগানের সৌন্দর্য উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় স্থানীয় চা শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলের সমতল ভূমিতে চা চাষ দিন দিন বিস্তৃত হচ্ছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীসহ সীমান্তবর্তী এলাকায় গড়ে ওঠা এসব চা বাগান স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park