1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

পোরশায় শরিকানা পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, লক্ষাধিক টাকার ক্ষতি।

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় রাতের আঁধারে একটি শরিকানা পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পুকুরে থাকা বিভিন্ন জাতের প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে।

​সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের সরাইগাছি কাতিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
​ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাতিপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে নুর হোসেনদের প্রায় ৪০ শতাংশ পৈত্রিক সম্পত্তির এই শরিকানা পুকুরে তারা দাদার আমল থেকেই ঐতিহ্যগতভাবে মাছ চাষ করে আসছেন। প্রতিদিনের মতো সোমবার সকালে বাড়ির পাশে অবস্থিত পুকুরে গিয়ে দেখতে পান চাষ করা রুই, কাতলা,তেলাপিয়া, মৃগেলসহ বিপুল পরিমাণ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে।

​ক্ষতিগ্রস্ত নুর হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে কে বা কারা রাতের কোনো এক সময়ে পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে এই বিপুল পরিমাণ মাছ মেরে ফেলেছে। এতে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ঘটনায় তারা পোরশা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

​এ বিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, “এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park