1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় তিন মাদকসেবী আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা।

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে তিন যুবককে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গ্রাম থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

​সাজাপ্রাপ্তরা হলেন— উপজেলার গোপালগঞ্জ গ্রামের আবুল কালামের ছেলে আল আমিন (২২), শোভাপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আতিকুর রহমান (২৭) এবং যমুনার বাগান গ্রামের মো. সাগরের ছেলে নয়ন (২৪)।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপালগঞ্জ এলাকায় ওই তিন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা একজোট হয়ে তাদের আটক করেন এবং তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। খবর পেয়ে পোরশা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

​পরবর্তীতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ফেরদৌস। বিচার চলাকালে আটককৃতরা নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত ১৮, ১৯ ও ২০ নম্বর মামলায় তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, স্থানীয় জনতার সহায়তায় তিন মাদকসেবীকে আটক করা হয়েছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেন।

​তিনি আরও জানান, এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park