1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

যবিপ্রবিতে অনুষ্ঠিত হলো ‘ভিশন, কমিটমেন্ট অ্যান্ড অ্যাকশন’ কর্মশালা।

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে আজ ২৯ আগস্ট ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হয়েছে ‘ভিশন, কমিটমেন্ট অ্যান্ড অ্যাকশন’ (VCAW) কর্মশালা। “বিল্ডিং ইয়ুথ লিডারশিপ অন প্লুরালিজম অ্যান্ড সোশ্যাল হারমোনি” (ইমপাওয়ারিং ইয়ুথ ফর সিটিজেনশিপ) উদ্যোগের আওতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের সহায়তায় এই কর্মশালার আয়োজন করে ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার—যবিপ্রবি ইউনিট’।

দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মশালায় ব্যক্তিগত ও সামাজিক পরিচয়, পারস্পরিক সহাবস্থান, বহুত্ববাদ, সামাজিক বৈচিত্র্য, মানবিক মর্যাদা, নিরাপত্তা এবং নাগরিক অধিকারসহ যুব নেতৃত্ব বিকাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও অংশগ্রহণমূলক দলগত কার্যক্রম অনুষ্ঠিত হয়।আয়োজকেরা জানান, এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে সমাজের বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কে সচেতন করা।

কর্মশালার সমাপনী অংশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একজন সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় নাগরিক হিসেবে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই প্রতিশ্রুতিকে বাস্তব কর্মে রূপ দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কর্মশালার সফল সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park