1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মোল্লাহাটে ট্রাক, মোটরসাইকেল ভ্যান ত্রিমুখি সংঘর্ষ, নিহত-১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

মো:মামুন মোল্লা
মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা খুলনা মহাসড়কের শুড়িগাতী সরকারী পুকুর নামক স্থানে ট্রাক, মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর পাঁচটায় ঢাকা গামী একটি দশ চাকা ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেলের চালক অবনী মন্ডল(৪৮) গুরুতর আহত হয়, এ সময় ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি ভ্যানে আঘাত করলে ভ্যানের যাত্রী ও চালক আহত হয়। এ সময় স্থানীয়দের ডাক চিৎকারে সবাই দৌড়ে এসে ট্র্যাকটি আটক করে। গুরুতর আহত কারিগরি শিক্ষক অবনী মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবনী মন্ডল রাজবাড়ীর বালিয়াকান্দি থানার বকচর গ্রামের অমূল্য মন্ডলের ছেলে। আহতরা হলেন গাওলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এবং ভ্যানচালক তৈয়ব আলী। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেন। চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হলেও ঘাতক ট্র্যাকটি পুলিশ আটক করে। ঢাকা মেট্রো, ট-১৫-৪৩২৩ নাম্বারের ট্রাকটি মোল্লাহাটের মাদ্রাসা ঘাট হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park