1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

রামুতে ৩০ টাকার বিনিময়ে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ উঠেছে আমান উল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

জসিম উদ্দিন

কক্সবাজার রামু উপজেলা খুনিয়াপালং ইউনিয়নে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে
আমান উল্লাহ (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি এলাকা থেকে লাপাত্তা রয়েছে।

শুক্রবার ( ২১ আগষ্ট) দুপর ২টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মির্জা আলী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আমান উল্লাহ ওই এলাকার জাবের আহাম্মদের ছেলে।

শিশুটির পরিবার জানায়, শিশুটি শুক্রবার তার নানার বাড়িতে ঘুরতে যায়।দোকান থেকে নাস্তা কিনে বাড়ি ফেরার পথে তাকে ফুসলিয়ে পাশের একটি মাছ চাষের ছোট বাসায় নিয়ে গিয়ে তাকে বলাৎকার করা হয়।সেই চিৎকার করলে তাকে মেরে ফেলার ভয় দেখানো হয়।পরে তাকে ৩০ টাকা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

পরিবারের ভাষ্য, শিশুটি আহত অবস্থায় বাড়ি ফিরে স্বজনদের বিস্তারিত জানালে তাকে রক্তক্ষরণ অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য হাসপাতলে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে দেয়।বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের দাবি, এর আগেও একটি ৫ বছরের শিশুকে বলাৎকার করা হয়েছে এবং বিষয়টি টাকার বিনিময়ে মীমংশা করা হয়েছে।সেই অভিযুক্ত ব্যক্তি তার বয়স ৫০ বছর।কিন্তু সেই এখনো অবিবাহিত রয়েছে। তাই এরকম ঘটনা বার বার করে আসছে।

পরিবারের দাবি এ ঘটনায় এলাকায় জানাজানি হওয়ার পরে স্থানীয় মেম্বারের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দিবে বলে আশ্বাস দিয়েছিলেন।পরিশেষে এ ঘটনায় বর্তমানে রামু থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী পরিবার।
এবং অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক।এবং অপরাধীকে গ্রেপ্তার করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান,রামু খুনিয়াপালং এলাকায় যে শিশুটিকে বলাৎকার করা হয়েছে রামু থানায় একটি এজেহার দিয়েছে ভুক্তভোগী পরিবার। তবে ঘটনাটি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ জাতীয় অপরাধে স্থানীয়ভাবে সালিশ-সংবিধানের কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park