1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

মাসব্যাপী পৌর কর্মচারী সংসদের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পৌর কর্মচারী সংসদের উদ্যোগে গতকাল ২ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় পৌর চত্তর থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে পৌরসভার প্রধান প্রধান সড়কে র‍্যালি ও লিফলেট বিতরণ করেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এই মহৎ কার্যক্রম উদ্বোধন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মামুন -অর- রশীদ। উক্ত র‍্যালিতে “নিজ সীমানা পরিষ্কার করি,ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি” স্লোগানের মধ্য দিয়ে আশেপাশে সকল জনগণের হাতে লিফলেট তুলে দেন পৌর কর্মচারী সংসদ। র‍্যালি শেষে পৌরসভায় হলরুমে আলোচনা সভার আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুর ইসলাম। প্রধান অতিথি বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের পক্ষ থেকে মাসব্যাপী পরিষ্কার- পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কাজ সহ ডেঙ্গু নিধন কার্যক্রম (ক্রাস প্রোগাম) শুরু হয়েছে। আমাদের সকলের দায়িত্ব পৌরসভাকে সুন্দর রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা। চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন। আরোও উপস্থিতবর্গ বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন- অর- রশীদ সহ উপস্থিত অনেকে বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park