1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পুলিশ দেখে নদীতে ঝাঁপ: নিখোঁজ যুবকের লাশ উদ্ধার।

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৩ বার পঠিত

জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
রবিবার, ৩১ আগস্ট ২০২৫

ভালুকা, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ের সুতিয়া নদীতে পুলিশকে দেখে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া যুবক জসিম মোড়লের (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগিতায় তার লাশ নদী থেকে পাওয়া যায়।

শনিবার দুপুরে পাগলা থানার পুলিশ উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী ব্রিজ ঘাট এলাকায় একটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যায়। এ সময় কাছেই অবস্থান করা জসিম মোড়ল, ফাহিম কাইয়া এবং সোহেল নামের তিন যুবক পুলিশকে দেখে সুতিয়া নদীতে ঝাঁপ দেন। ধারণা করা হচ্ছে, তারা মাদকের সঙ্গে জড়িত ছিলেন এবং ধরা পড়ার ভয়ে এই কাণ্ড ঘটান। ফাহিম ও সোহেল সাঁতরে নদীর অপর পারে উঠতে সক্ষম হলেও জসিম তলিয়ে যান।

নিহত জসিম উদ্দিন মোড়ল ছিলেন পাগলা থানার অন্তর্ভুক্ত দিঘা মোড়ল বাড়ির বাসিন্দা, তার পিতার নাম হাসেম মোড়ল।

শনিবার বিকেল থেকেই নিখোঁজ জসিমের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়। রবিবার সকালে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হলে স্থানীয়দের সহযোগিতায় দুপুরে তার লাশ উদ্ধার করা সম্ভব হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park