1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ: পোরশায় ফ্লোরে চলছে চিকিৎসা, দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাহিদার তুলনায় শয্যা সংখ্যা অপ্রতুল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাধীন রোগীরা।

৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ধারণক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি থাকায় বাধ্য হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন মেঝে বা ফ্লোরে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা সেবা।

​হাসপাতাল সূত্রে জানা যায়, পোরশা উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষের একমাত্র ভরসাস্থল এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। সম্প্রতি হঠাৎ করেই সর্দি-জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানাবিধ মৌসুমি রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বহুগুণ বেড়ে গেছে। বেড না পেয়ে পুরুষ, নারী ও শিশু ওয়ার্ডের বারান্দা এবং ফ্লোরে শয্যা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে অনেককে।

​ফ্লোরে চিকিৎসা নেওয়া একাধিক রোগীর স্বজন অভিযোগ করে বলেন, “হাসপাতালে বেড খালি না থাকায় বাধ্য হয়ে মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে। গরমে ও গাদাগাদি পরিবেশে ফ্লোরে থাকা কষ্টকর হলেও অন্য কোনো উপায় না থাকায় এখানেই থাকতে হচ্ছে।”

​তবে এই সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামাল উদ্দীন বলেন,

​”হাসপাতালে রোগীর চাপ প্রতিনিয়তই বাড়ছে, যার কারণে অনেক রোগীকে ফ্লোরে স্থান দিতে হচ্ছে। তবে এই সংকট খুব বেশি দিন থাকবে না। হাসপাতালটিকে অতি দ্রুত ১০১ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলছে।

এটি বাস্তবায়িত হলে সাধারণ মানুষের চিকিৎসার এই সংকট দূর হবে এবং তারা উন্নত সেবা পাবেন।”
​স্থানীয় বাসিন্দারা দ্রুত এই ১০০ শয্যার বাস্তবায়ন দেখতে চান, যেন সাধারণ মানুষকে মেঝেতে শুয়ে চিকিৎসার দুর্ভোগ পোহাতে না হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park