1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ পহেলা বৈশাখ উদযাপন।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঝালকাঠি জেলায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বাঙালির প্রাণের এই উৎসব উদযাপন করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশুপার্কের সামনে গিয়ে সমাপ্ত হয়। শোভাযাত্রায় বাঙালি সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্যবাহী উপাদান স্থান পায়, যা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
এতে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা প্রশাসক মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর প্রশাসক কাওছার হোসেনসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে শিশুপার্কের মুক্তমঞ্চে শিশু একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে লোকজ নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়।
এছাড়া নববর্ষকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে লোকজ মেলা, হা-ডু-ডু প্রতিযোগিতা এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্বিকভাবে, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঝালকাঠিবাসী বাংলা নববর্ষকে বরণ করে নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park