1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চট্টগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল“তারেক রহমানই দেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক” – এড. শওকত ওসমান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মোনতাহেরুল হক আমিন
বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামে আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে নগরীর লালদিঘি ময়দানে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল। মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শওকত ওসমান।

চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল লালদিঘি ময়দানে এসে একত্রিত হয়। পরে বিকেল ৫টার দিকে এডভোকেট শওকত ওসমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি লালদিঘি ময়দান থেকে শুরু হয়ে কোতোয়ালি থানা এলাকা প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শওকত ওসমান বলেন –

> “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে নতুনভাবে গড়ার কারিগর। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশ-বিদেশের ষড়যন্ত্রকারীরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু মানুষ জানে, তারেক রহমানের ত্যাগ ও পরিশ্রমেই দেশে গণতন্ত্র ফিরেছে। দেশের চলমান সংকট নিরসনে তাঁর বিকল্প নেই। বাংলাদেশের মানুষ তাঁকেই রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায়।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দৌলত আকবর চৌধুরী, জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক এড. তৌহিদুল ইসলাম, আনোয়ারা উপজেলা যুবদল নেতা নাছির উদ্দীন, মোহাম্মদ খোকন, যুবদল নেতা এড. জসিম উদ্দিন, রেজাউল করিম এবং দেলোয়ার খান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park