
গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় অবস্থিত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিগ বস কর্পোরেশন লি.-এর নতুন প্রোডাকশন লাইনের জন্য জরুরি ভিত্তিতে ৭৩০ জন দক্ষ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিট ও ওভেন বিভাগে কাজের অভিজ্ঞতাসম্পন্ন পোশাক খাতের কর্মীদের এ নিয়োগ দেওয়া হবে।
পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা
অপারেটর (নিট ও ওভেন): ৬০০ জন (ন্যূনতম ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা)
কোয়ালিটি ইন্সপেক্টর (নিট ও ওভেন): ৪০ জন (ন্যূনতম ২ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা)
কোয়ালিটি কন্ট্রোলার (নিট ও ওভেন): ১৫ জন (ন্যূনতম ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা)
লাইন চিফ (নিট ও ওভেন): ১৫ জন (ন্যূনতম ৪ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা)
সুইং সুপারভাইজার (নিট ও ওভেন): ৩০ জন (ন্যূনতম ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা)
স্যাম্পল ম্যান (নিট ও ওভেন): ৩০ জন (ন্যূনতম ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা)
সুযোগ-সুবিধা ও যোগাযোগের উপায়
প্রতিষ্ঠানের কমপ্লায়েন্সের নিয়ম অনুযায়ী নির্বাচিত কর্মীদের জন্য সরকার নির্ধারিত ও প্রাতিষ্ঠানিক সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে বা সরাসরি ভাইভায় অংশ নিতে
৩০, সারাবো, কাশিমপুর, গাজীপুর ঠিকানায় প্রতিষ্ঠানের মেইন গেটে সরাসরি উপস্থিত হতে পারেন। অথবা প্রদেয় হোয়াটসঅ্যাপ নম্বরে (01700-798666) যোগাযোগ করতে পারবেন।