1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

২০১৮ সালে সংসদে যাওয়া দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির মশাল মিছিল।

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

দলীয় সীধান্ত অমান্য করে ২০১৮ সালে সংসদে যাওয়া চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ সম্পাদক আমিনুল ইসলামের পুনরায় দেয়া দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা পরিষদের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় বিএনপি নেতাকর্মীরা বলেন, ২০১৮ সালের রাতের ভোটের বৈধতা দিয়ে দলীয় সীধান্ত অমান্য করে সংসদে যান আমিনুল ইসলাম। ৪ বছর এমপি থাকাকালীন সময়েও বিএনপি তৃনমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন না তিনি। হামলা-মামলার শিকার হওয়া কর্মীদের কোন ধরনের সহযোগিতা করেননি। অথচ আবারো তাকেই দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছে দলের নেতাকর্মীরা। অবিলম্বে তার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান বিএনপির নেতাকর্মীরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park