1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

১২ মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানায় দুই সহোদর ধরাছোঁয়ার বাইরে ; পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

নোয়াখালী জেলা সংবাদদাতা

১২ মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানায় দুই সহোদর ধরাছোঁয়ার বাইরে। কোর্টের আদেশ পালনে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন।

সরজমিনে তথ্য নিয়ে জানা যায়, নোয়াখালীর আল আমিন বেভারেজ ইন্ডাস্ট্রিজ এর ডাইরেক্টর আপন দুই ভাই শিবলী মির্জা ও হাসান মির্জা।

চেক ডিজঅনার (সিআর) মামলায় অর্থদণ্ড ও ১২বছর করে সাজাপ্রাপ্ত হলেও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন প্রশাসনের নাকের ডগায়।

তাদের প্রতিষ্ঠান আল আমিন বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিঃ ও আল আমিন সুইটস এন্ড ক্রেকার্স লিমিটেড ২০০৩ সাল থেকে ইসলামী ব্যাংকের চৌমুহনী শাখা থেকে বিনিয়োগ নেওয়া শুরু করে। বিনিয়োগ নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি টাকা পরিশোধে গড়িমসি শুরু করে।

বাধ্য হয়ে ব্যাংক অর্থঋণ আদালতে মামলার পাশাপাশি সিআর (চেকের) মামলা করে। এর মধ্যে ১২টি মামলার
আমলী আদালত নং-৩ নোয়াখলী এর সিআর মামলা নং-৩৯০/২১ এর (২টি), ৩৯১/২১ এর (২টি), ৩৯৪/২১ এর (২টি), ৩৯৫/২১ এর(২টি), ১৫৫/২২ (২টি) ১৫৬/২২ (২টি) রায় হয়েছে, যার প্রত্যেকটিতে ১বছর করে সাজা হয়েছে দুই ভাইয়েরই। পাশাপাশি কোর্ট থেকে ৩৬.১০ কোটি টাকা প্রদানেরও আদেশ হয়।
কিন্তু রহস্যজনক কারণে পুলিশের কর্মকর্তারা তাদেরকে গ্রেফতার করছেনা। পুলিশের এমন অবহেলা মূলক আচরণে সাধারণ জনগণ হতাশ হয়ে তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে সাথেসাথে অতিবিলম্বে কোর্টের আদেশ পালনে পুলিশ দ্রুত পদক্ষেপ নিবে বলে আশা করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park