
রাসেল মাহমুদ
হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে বৈষম্যবিরোধী আইনে দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে৷
গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছেন হবিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি মোঃ আফিফ জাহান নাঈম (২৮)।
রোববার (১৩ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন সেনাবাহিনীর একটি দল।
মামলার তথ্য:*
– মামলা নং: ১৮১/২৪
– তারিখ: ১৬-১০-২০২৪
– থানা: হবিগঞ্জ সদর মডেল থানা
– আইনি ধারা: বৈষম্য বিরোধী আইন
– সিরিয়াল নম্বর: ৪৯
আসামির স্থায়ী ঠিকানা:
গ্রাম– বহুলা, থানা– হবিগঞ্জ সদর, জেলা– হবিগঞ্জ। পিতা– মোঃ নুরুল ইসলাম। তিনি বর্তমানে উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি হিসেবে পরিচিত।
অভিযান শেষে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে আসামিকে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই বিশ্বজিৎ-এর নিকট হস্তান্তর করা হয়।