1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপচালকের মৃত্যু।

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃসুলতান মাহমুদ,
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে নাজমুল হোসেন (৩০) নামে এক পিকআপচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নাজমুল ওই গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি মুরগিবাহী পিকআপ চালাতেন।
স্বজনরা জানান, দুই দিন আগে নাজমুলের স্ত্রী বাবার বাড়িতে যান। শুক্রবার স্ত্রীকে আনতে গেলে তিনি আরও দুই দিন থাকার কথা জানান। পরে নাজমুল তাঁর মাকেও পাঠান। তাতেও স্ত্রী ফিরতে রাজি না হওয়ায় রাতে নিজ ঘরে নাজমুলের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য রফিকা জানান, নাজমুল দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। পারিবারিক বিরোধের জেরে এর আগেও তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি করেন তিনি।
শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park