1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সোহেলকে টার্গেট করে ফেসবুকে অপপ্রচার, প্রাণনাশের হুমকি।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩১ বার পঠিত



‎নিজস্ব প্রতিবেদক, সাভার:


‎ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক যুবকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, অশ্লীল গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন।


‎অভিযোগকারী তেঁতুলঝোড়া ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা (২৩) সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের চন্দ্রনারায়নপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি হেমায়েতপুরের ঝাউচর এলাকায় বসবাস করছেন। তাঁর পিতা আক্কেল আলী ও মাতা সালেহা বেগম।


‎লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২ মার্চ ২০২৬ ইং তারিখ আনুমানিক দুপুর ১টার দিকে তিনি নিজ বাসায় অবস্থানকালে “চেয়ারম্যান পদপ্রার্থী তেঁতুলঝোড়া ইউনিয়ন” নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়। একই সঙ্গে আপত্তিকর ও অশ্লীল ভাষায় গালাগাল করা হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
‎ভুক্তভোগীর দাবি, তাঁর সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি জানার পর তিনি আইডিটির প্রকৃত পরিচয় শনাক্তের চেষ্টা করেন; তবে বিভিন্নভাবে অনুসন্ধান করেও অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেননি।



‎তেঁতুলঝোড়া ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছি। ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেছি।


‎ঘটনাটি এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। ভুক্তভোগী দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park