1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় শীতার্ত ও অসহায় ৩০০ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল (৬ জানুয়ারি) সোমবার সকাল সাড়ে ১০ ঘটিকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়ি পাড়া গ্রামে অসহায় গরিব শীতার্তর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ( ৫৩ বিজিবি)। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি। প্রধান অতিথি শীতার্তর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এই বছরে অতিরিক্ত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সীমান্ত এলাকার দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শীতবস্ত্র পেয়ে স্থানীয় মানুষ অনেক উপকৃত হয়েছে। সীমান্তের স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পেটের দায়ে শীত উপেক্ষা করে দিনমজুর সহ বিভিন্ন পেশাজীবি দরিদ্র মানুষ বিভিন্ন কাজে লিপ্ত থাকে। প্রতিবছর মতো এবারেও ৫৩ বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ তাদের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park