1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সাভার থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত রফিকুল ইসলাম নোমান।

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত





‎সাভার প্রতিনিধি


‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাভার থানা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তরুণ ছাত্রনেতা রফিকুল ইসলাম নোমান।


‎শুক্রবার (৫ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।



‎দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত রফিকুল ইসলাম নোমান স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ছাত্রসমাজের অধিকার আদায়ের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করে আসছেন। সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের কর্মকাণ্ডে তাঁর ভূমিকা নেতাকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে।



‎নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম নোমান বলেন, “আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাভার থানা ছাত্রদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে। শিক্ষা, ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করে আমরা তরুণ প্রজন্মকে দেশের কল্যাণে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাব।


‎তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান -এর নেতৃত্বে আমরা ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তাঁর দিকনির্দেশনাকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।



‎তিনি বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। ছাত্রসমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।



‎নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি হিসেবে রফিকুল ইসলাম নোমানের এ মনোনয়নকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে সাভার থানা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park