1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সাভার চৌরঙ্গী মার্কেটে দোয়া ও ইফতার মাহফিল, সম্প্রীতির বার্তা ‎।

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পঠিত

‎মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি

‎বৃহস্পতিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার চৌরঙ্গী মার্কেটে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।



‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব লায়ন মোঃ খোরশেদ আলম। তিনি তার বক্তব্যে রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।



‎অনুষ্ঠানের আয়োজন করেন মিজানুর রহমান ও আরিফুল ইসলাম রানা। আয়োজকরা জানান, রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত রাখার লক্ষ্যেই এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
‎ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও স্থানীয় মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।


‎আয়োজিত এ অনুষ্ঠানটি সাভার চৌরঙ্গী মার্কেট এলাকায় সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park