1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সাভারে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পঠিত

মোহাম্মদ শান্ত খান, বিশেষ প্রতিনিধি

সাভারে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় জাতীয়তাবাদী তরুণ দল, সাভার উপজেলার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের মুখপাত্র এ কে এম সাইফুল আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সৈয়দ জুলফিকার জহুর।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মনসুর রহমান, সাভার উপজেলা তরুণ দলের আহ্বায়ক হানিফ আলী, সাভার উপজেলা তরুণ দলের সদস্য সচিব মোহাম্মদ রতন শেখ এবং ধামরাই উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্মরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park