1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সাভারের হেমায়েতপুরে শীতার্তদের পাশে ইতিহাস ফাউন্ডেশন।

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১১২ বার পঠিত

মোঃ শান্ত খান সাভার উপজেলা প্রতিনিধি

শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক সংগঠন ইতিহাস ফাউন্ডেশনের উদ্যোগে সাভারের হেমায়েতপুর এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় ইতিহাস ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ শতশত শীতার্ত মানুষ সেখানে জড়ো হন।

এ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করেন জেনিয়াল ইউনানী ল্যাবরেটরীজ, ফালাক ট্রেডিং লিমিটেড, আকাশছোঁয়া গেস্ট হাউজসহ ইতিহাস ফাউন্ডেশনের সদস্যরা।

চলমান তীব্র শীতের কারণে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও ছিন্নমূল পরিবার চরম দুর্ভোগে পড়ায় মানবিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়। আয়োজকদের তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কম্বল বিতরণ সম্পন্ন হয়।

ইতিহাস ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করাই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা ইতিহাস ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, স্থানীয় সাংবাদিক ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত ইতিহাস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park