1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

সরকারি ক্লিনিক অথচ সেবাশূন্য! ঈদগড়ে স্বাস্থ্যখাতে চরম অব্যবস্থাপনা।

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

আরিয়ান খান কক্সবাজার জেলা প্রতিনিধি।।

সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা থাকলেও রামুর ঈদগড় ছগিরাকাটায় সরকারি কমিউনিটি ক্লিনিকটির অবস্থা যেন ভিন্ন এক দুঃসহ চিত্র। সারাদিনই এই ক্লিনিকের দরজা তালাবদ্ধ থাকে, ফলে স্বাস্থ্যসেবা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সরকারি তত্ত্বাবধানে থাকা এই ক্লিনিকটি এলাকাবাসীর জন্য এক চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন যাবৎ ক্লিনিকটির স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত অফিস সময় থাকা সত্ত্বেও তালাবদ্ধ থাকে ক্লিনিকের দরজা। রোগীরা আসলেও কোনো চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী ক্লিনিকের ভেতরে পাওয়া যায় না। জরুরি অবস্থায় ওষুধ কিংবা চিকিৎসা না পেয়ে মানুষ অসুস্থতার সঙ্গে লড়ে যেতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়রা জানান, সরকারি ক্লিনিক বলে ভরসা করে আসি, কিন্তু বারবার হতাশাই ফিরে পেয়েছি। সারাদিন তালা ঝুলানো থাকায় আমরা হাসপাতালে যেতে বাধ্য হই, যা আমাদের জন্য অনেক কষ্টকর।”

ঈদগড়ের স্বাস্থ্যখাতে এমন অব্যবস্থাপনা স্থানীয় জনগণের জীবনমানকে হুমকির মুখে ফেলছে। দ্রুত সমাধান না হলে সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সাফল্য অসম্ভব হবে এবং সাধারণ মানুষের ভরসা থাকবে আর কল্পনাতীত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park