1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

সংসদেও আমাদের বিজয় অর্জিত হবে:নাহিদ ইসলাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ-অভ্যুত্থানে যেভাবে আমাদের বিজয় অর্জিত হয়েছিল, ইনশাআল্লাহ ঠিক সেভাবেই সংসদেও আমাদের বিজয় অর্জিত হবে।বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে চারটায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে আজকের জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের মানুষের নাগরিক হওয়ার যে লড়াই, সেই লড়াইয়ের জন্য আমাদের এই নতুন দল। দলটি নতুন হলেও আমাদের স্বপ্ন বড়। আমরা মানুষের গণ-অভ্যুত্থানে যে জীবনদান, রক্তদান করেছেন তার ঋণ শোধ করতেই এই দল। গ্রামে-গঞ্জে, হাট-বাজারে এনসিপির বার্তা ছড়িয়ে দেবেন, মানুষের কথা শুনবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের বিজয় আসবে।

তিনি আরও বলেন, এখন দরকার আপনাদের সহযোগিতা, দোয়া ও সমর্থন। আপনাদের যে সমস্যা রয়েছে, যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে, আমরা তার ভিত্তিতে কাজ করতে চাই। জাতীয় নাগরিক পার্টি গণ-অভ্যুত্থান থেকে তৈরি হওয়া দল, গণমানুষের দল। আমরা শহর থেকে বেরিয়ে গিয়েছি, উপজেলা, জেলা, গ্রাম-গঞ্জে সাধারণ মানুষের সাথে মিশে যাব। আপনাদের দুঃখ-দুর্দশার কথা শুনে তার ভিত্তিতে আমাদের ইশতেহার তৈরি করবো এবং সেই আলোকে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করবো।

তিনি জানান, আজকে পঞ্চগড়ে এসেছি, আগামীকাল ঠাকুরগাঁও যাব। আমরা পর্যায়ক্রমে ৬৪ জেলায় যাব। আমাদের এই কর্মসূচির নাম ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। এক বছর পার হয়ে আবার জুলাই মাস আসলো। এই জুলাই মাসে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল ছাত্ররা। সেই ছাত্রদের আন্দোলনকে সম্মান জানিয়ে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়তে সারা বাংলাদেশে এই পদযাত্রা চলমান আছে, চলমান থাকবে। কোনো বাধা-বিপত্তি আমাদের আটকে রাখতে পারবে না।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার এবং সহকারী মুখ্য সংগঠক রাসেল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা এনসিপির সমন্বয়ক মাসুদ পারভেজ প্রমুখ।

পথসভা শেষে দেবীগঞ্জ পৌরসভার করতোয়া সেতুর টোল প্লাজা সংলগ্ন এশিয়ান মহাসড়কের পাশে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park