1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

তেঁতুলঝোড়ায় আমান উল্লাহ আমানের পক্ষে ব্যতিক্রমী প্রচারণা, শিশুদের নিয়ে স্লোগান দেন রাসেল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মোঃ শান্ত খান সাভার উপজেলা প্রতিনিধি

ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নে ব্যতিক্রমধর্মী প্রচারণা চালিয়েছে ছাত্রদল। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্লোগানে মুখর হয়ে ওঠে নির্বাচনী প্রচারণা ক্যাম্প এলাকা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসান চাচার নির্দেশনায় তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ রাসেল।

লিফলেট বিতরণ শেষে ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল আমান উল্লাহ আমানের নির্বাচনী প্রচারণা ক্যাম্প অফিসে উপস্থিত হন। এ সময় তিনি স্লোগান দেন—ভোট দিব কিসে? মার্কা আছে!”
তার স্লোগানের জবাবে আশপাশে থাকা শিশুরা একযোগে বলে ওঠে—ধানের শীষে!”
এতে মুহূর্তেই পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এরপর শিশুদের সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল ধারাবাহিকভাবে স্লোগান দিতে থাকেন—ভোট দিব কিসে? ধানের শীষে”
“১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।”
শিশুদের কণ্ঠে স্লোগান ও তাদের সরল উচ্ছ্বাসে প্রচারণা ক্যাম্পে তৈরি হয় ভিন্ন এক আবহ। স্থানীয় নেতাকর্মী ও পথচারীরাও এই দৃশ্য উপভোগ করেন এবং স্লোগানে অংশ নেন।

এ সময় নূর মোহাম্মদ রাসেল বলেন,ঢাকা-২ আসনে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমান উল্লাহ আমানের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানাই।”
প্রচারকালে উপস্থিত নেতাকর্মীরা বলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নে আমান উল্লাহ আমানের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের অংশগ্রহণে প্রচারণা দিন দিন আরও বেগবান হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park