1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

শ্রীপুরে হাতকড়া-সহ পালালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা।

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

মোঃসুলতান মাহমুদগাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতা পালিয়েছেন; যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন (৩৫) ধনুয়া কাচারিপাড়া গ্রামের হজরত আলীর ছেলে এবং গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও অন্তর্ভুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে ধনুয়া কাচারিপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মনির হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে ধনুয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছালে মনিরের সহযোগীরা হঠাৎ পুলিশের ওপর হামলা চালায় এবং হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালালেও মনিরকে আর ধরতে পারেনি। তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
হাতকড়াসহ আসামি পলায়নের বিষয়ে জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই আবুল বাশার সাংবাদিকদের কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দু বারিক বলেন,হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির হোসেন দৌড়ে পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান চলছে।
স্থানীয়দের মতে, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অনেকে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park