1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

শ্রীপুরে বনের জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার বনকর্মী, গাড়ি ভাঙচুর।

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃসুলতান মাহমুদ,গাজীপুরপ্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের বেদখল হওয়া জমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রেঞ্জ কর্মকর্তাসহ একাধিক বনকর্মী। উপজেলার তেলিহাটি ইউনিয়নের হাজেরার চালা এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা এ সময় বন বিভাগের একটি গাড়িও ভাঙচুর করে।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, তেলিহাটি ইউনিয়নের হাজেরার চালা এলাকায় বনের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীদের একটি দল ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে যায়।
অভিযান চলাকালে স্থানীয় কিছু দখলদার ও তাদের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে বন বিভাগের ওপর আচমকা হামলা চালায়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে চালানো এই হামলায় শ্রীপুর রেঞ্জ কর্মকর্তাসহ বেশ কয়েকজন বনকর্মী আহত হন।

হামলার একপর্যায়ে উত্তেজিত জনতা বন বিভাগের ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি বেগতিক দেখে বনকর্মীরা সাময়িকভাবে পিছু হটেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে তাদের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ এবং সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকারি কর্মকর্তাদের ওপর হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park