1. admin@dainikajkerkholachithi.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

শ্রীপুরে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯২ বার পঠিত

মো: সুলতান মাহমুদ
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই আসামি ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা ‘ইসমাইল মোড়’ এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শ্রীপুর থানা ও টাঙ্গাইল সদর থানা-র পুলিশ সদস্যরা ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে যৌথ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত হামলা চালায়। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই দুই আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার পরপরই শ্রীপুর থানা ও মাওনা পুলিশ ক্যাম্পের অতিরিক্ত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি ও অভিযান পরিচালনা করেন। পরে পালিয়ে যাওয়া আসামিসহ আরও তিনজনকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় নতুন মামলার প্রস্তুতি চলছে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park