1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঔষধ ব্যবসায়ী নিহত ।

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

মোঃসুলতান মাহমুদ ,গাজীপুর প্রতিনিধ।

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে কবির হোসেন (৩৬) নামের এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর ছেলে আদিব হাসান ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ধনুয়া গ্রামের জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কের চিল্লানিবাড়ি মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। তিনি একজন ঔষধ ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি তবলাও বাজাতেন। গুরুতর আহত ছেলে আবিদ (১২) কে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাত নিহতের স্বজন মেজবা মিয়া নামের একজন বলেন, মঙ্গলবার জৈনা বাজারে নিজ ফার্মেসীতে সারাদিন ঔষধ বিক্রির পর রাত সাড়ে ১১টার দিকে ছেলেকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দেন কবির হোসেন। ছেলে আবিদকে নিজ মোটরসাইকেলের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তাদের মোটরসাইকেলটি জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কের চিল্লানিবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক হতে আসা দ্রুতগতির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এসময় কবির হোসেন ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরের কয়েকটি স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁর ছেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহতের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পাঠানো হয়। নিহতের স্বজনদের আবেদনের পেয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park