1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাষ্ট কাঠামো ৩১দফা কর্মসূচি বাস্তবায়নে নৌপথে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও গণসংযোগে।

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

শাকিল হোসেন, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুর-১ আসনে ধানের শীষের মনোনীত প্রত্যাশি প্রার্থী গাজীপুর জেলা বিএনপি সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক সিদ্দিকী বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
শনিবার( পহেলায় নভেম্বর)সকালে নৌপথে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও গণসংযোগে অংশ নেন।

নৌযাত্রায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এ সময় তিনি বর্তমান সরকারের ব্যর্থতা ও জনগণের দুঃখ-কষ্টের কথা তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ব্যারিস্টার ইশরাক বলেন, ধানের শীষ হচ্ছে মানুষের অধিকার ও স্বাধীনতার প্রতীক। এই প্রতীকের বিজয় মানেই জনগণের মুক্তি।

দিনব্যাপী প্রচারণায় তিনি বিভিন্ন ঘাট, হাট-বাজার ও নদী তীরবর্তী এলাকায় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চান।

এই সময় উপস্থিত ছিলেন,প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড,ব্যারেস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার,উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন,চাপাইর ইউনিয়ন বিএনপির আহবায়ক এইচ এম শওকত ইমরান,সদস্য সচিব হাজী শামছুল হক,ঢালজোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক এডভোকেট ফেরদৌস ওকিল,সদস্য সচিব শেখ ফরিদ,মৌচাক ইউনিয়ন বিএনপির আহবায়ক বেলায়েত হোসেন,সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার মনি,বোয়ালী ইউনিয়ন বিএনপির আহবায়ক সমির কুমার গুহ,সদস্য সচিব এডভোকেট রিপন আল হাসান,সূত্রাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সানোয়ার হোসেস,সদস্য সচিব আরিফ সরকার,আটাবহ বিএনপির আহবায়ক রফিক মোল্লা,হেলালী সাকিব,সদস্য সচিব শফিকুল ইসলাম,মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক শফিকুল আলম,সদস্য সচিব আব্বাস সিকদার,ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জুয়েল সরকার, শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির আহবায়ক সানোয়ার সরকার,সদস্য সচিব আমিন মেম্বার,উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন উজ্জামান শাহিন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন দেওয়ান পিন্স।পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মান্নান দেওয়ান,পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়ারত হোসেন ও ৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শামীম আল মামুনসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park