1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রামুর ঈদগড়ে নানাবিধ সমস্যা নিয়ে শীঘ্রই নির্মিত হচ্ছে সামাজিক টেলিফিল্ম ‘শাহ্ সুজা গ্রামে মানুষের ভয়’।

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রামু উপজেলার দূরবর্তী পাহাড়ি জনপদ ঈদগড়ের দীর্ঘদিনের ভয়াবহ বাস্তবতা—ডাকাতি, অপহরণসহ নানা অপরাধ—সারা দেশের সামনে তুলে ধরতে নির্মিত হচ্ছে একটি সামাজিক টেলিফিল্ম। টেলিফিল্মটির নাম ‘শাহ্ সুজা গ্রামে মানুষের ভয়’।
এই টেলিফিল্মের মাধ্যমে ঈদগড়ের মানুষের দীর্ঘদিনের আতঙ্ক, নিরাপত্তাহীনতা ও সামাজিক পরিস্থিতি নতুনভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন নির্মাতারা।
নির্মাণ কাজে চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ঈদগড়ের জনপ্রিয় সাংবাদিক কামাল শিশির, এবং ইউনিট চিফ হিসেবে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ কপিল উদ্দিন বাবলু।
টেলিফিল্মটির নির্মাতা হিসেবে কাজ করছেন তরুণ নির্মাতা আবদুল্লাহ আলভী।
সাংবাদিক কামাল শিশির বলেন,
“একসময় শান্ত–শিষ্ট এবং অপরূপ সৌন্দর্যের ঈদগড় আজ কিছু দুর্বৃত্তের কারণে অশান্ত হয়ে উঠেছে। আমাদের এই টেলিফিল্মের মাধ্যমে সারা দেশের মানুষকে ঈদগড়ের বাস্তব অবস্থা জানাতে চাই, যাতে সমস্যাগুলো সমাধানের পথে অগ্রগতি হয়।”
নির্মাতা আবদুল্লাহ আলভী পূর্বেও একটি গল্পনির্ভর নির্মাণে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। নতুন এ টেলিফিল্ম নিয়েও তিনি আশাবাদী।
তিনি বলেন,
“এই গল্পটি মানুষের হৃদয়ে নাড়া দেবে। ঈদগড়ের বাস্তবতা তুলে ধরে দেশবাসীকে ভাবিয়ে তোলাই আমাদের উদ্দেশ্য।এই গল্পে বাংলাদেশের চলচিত্রে কাজ করেন এমন জনপ্রিয় আর্টিস্ট দেখতে পাবেন ”
স্থানীয়রা মনে করছেন, ঈদগড়ের দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরতে এই টেলিফিল্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park