1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহীতে ২৮ বোতল মদ উদ্ধার।

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

১০ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৪ টা মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন মাদ্রাসার মোড় এলাকার পদ্মা নদীর চর দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে মাদ্রাসার মোড় এলাকার পদ্মা নদীর চরের নিকটস্থ আম বাগানে ওৎ পেতে থাকে। দীর্ঘ সময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, একজন মাদককারবারী রাতের ঘন কুয়াশার মধ্য দিয়ে একটি বস্তা মাথায় নিয়ে আম বাগানের দিকে আসছে। বিজিবি’র আভিযানিক দলের নিকট আসার পর বিজিবি কর্তৃক তাকে ধরার জন্য ধাওয়া করলে সে বস্তাটি ফেলে দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি কর্তৃক উক্ত বস্তা হতে *ভারতীয় মদ-২৮ বোতন (মালিকবিহীন)* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরণের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park