1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে স্মরণ।

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

তন্ময় দেবনাথ রাজশাহী

রাজশাহী আসক ফাউন্ডেশন ও ফুটপাত ব্যবসায়ী সমবায় সমিতির যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন। তিনি বলেন,“বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, স্বাধীনতার পর দেশ গঠনে একজন নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন। তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। মুক্তিযোদ্ধাদের অবদান কোনোদিন জাতি ভুলে যাবে না।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, আসক ফাউন্ডেশনের পরিচালক সালাউদ্দিন মিন্টু এবং জলিল সুপার মার্কেটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগের সভাপতি আয়ব আলী।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের একজন সাহসী সংগঠক ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ মানুষ। দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার আদায়ে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তাঁর আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park