1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার।

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

মো; গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহীর বাঘায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ রোহান ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর টি-বাঁধ এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় বাঘা থানার পুলিশ তাকে আটক করে।

রোহান ইসলাম চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের ইজাজুল ইসলামের ছেলে এবং চারঘাট আলহাজ এমএ হাদী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

সভাপতির বিষয়টি নিশ্চিত করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।

জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে বাঘা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শাকিল হোসেনের আর-ওয়ান ফাইভ মোটরসাইকেল চুরি হয়। বিভিন্ন স্থানে খোঁজ করে মোটরসাইকেলে না পেয়ে তার পিতা মোস্তাক সরকার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় রাজশাহীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকা থেকে মোটরসাইকেলসহ রোহানকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহান আরও একটি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী চারঘাট উপজেলার বাবুপাড়া এলাকা থেকে আরও একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার থেকে উদ্ধার করা হয়। এ সময় সোহাগ আলী নামের আরও এক ব্যক্তিকে আটক করা হয়।

এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, উদ্ধার হওয়া দুইটি মোটরসাইকেল মালিককে দেয়া হবে। রোহান ও সোহাগকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park