1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রংপুরের কাউনিয়ায় ‘ছওয়াব’-এর উদ্যোগে ছাত্র-ছাত্রী ও পথচারীর মাঝে গাছের চারা বিতরণ।

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার পঠিত

রংপুরের কাউনিয়া উপজেলায় সামাজিক সংগঠন ছওয়াব বাংলাদেশে কল্যাণ ও অগ্রগতির জন্য সামাজিক সংস্থা এর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে কাউনিয়ার বল্লভবিষু দাখিল মাদ্রাস মাঠে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
গাছের গুরুত্ব তুলে ধরতে এ আয়োজনে অংশ নেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, পথচারী ও ছওয়াবের স্বেচ্ছাসেবীরা।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সুপার আব্দুল বারেক আনসারী
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লভবিষু কেরামতিয়া দাখিল মাদ্রাসার সভাপতি সাবেক অধ্যক্ষ জনাব সেকেন্দার আলী বিএসসি, প্রোগ্রাম অফিসার,
মো: সাহাজুল ইসলাম সাজু
আয়োজনে সওয়াবের ভলান্টিয়ার গ্রূপ:
রাশিদুল ইসলাম (রাশেদ) ও
এস আর সোহেল সহ
সামু, কালাম, আরিফ, মাহবুব, মজনু, আলামীন, রাসেল, আলমগীর
অনুষ্ঠানে বক্তারা বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে সাওয়াব পরিবেশ রক্ষায় কাজ করছে। প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
গাছের চারা পেয়ে ছাত্র-ছাত্রী ও পথচারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং গাছের যত্ন নিয়ে পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি দেন।
ছওয়াবের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম চালু থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park