1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

যবিপ্রবি প্রেসক্লাবের নতুন সভাপতি আল আমিন, সম্পাদক হাবিব।

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাস সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন ‘যবিপ্রবি প্রেসক্লাব’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ‘ভোরের বাংলা নিউজ’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল আমিন সভাপতি এবং ‘দৈনিক জাগো সংবাদ’-এর প্রতিনিধি মোঃ হাবিব উল্লাহ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সংগঠনটির এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নবনির্বাচিত সভাপতি আল আমিন বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিব উল্লাহ অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগের শিক্ষার্থী।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল নোমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন হাবিব কায়সার সাকিব।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাংগঠনিক সম্পাদক আমরিন আল ফারাবি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল হাসিব, কোষাধ্যক্ষ মোঃ শাহিদ হাসান, সহ-কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম রাহি, তথ্যপ্রযুক্তি (আইসিটি) সম্পাদক মাহিন আল আকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাকিবুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পার্শা বিনতে শরীফ, ডিজিটাল মিডিয়া সম্পাদক ফাহিম মুনতাসিন এবং সহ-ডিজিটাল মিডিয়া সম্পাদক সুবর্ণা বেগম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন রাহুল হাসান, সানজিদা আক্তার মিথি, মোঃ রাজু, শাহরিয়ার হোসেন, জাহিদ হাসান, শাহজীদ হাসান মুন্না, মোঃ মাহমুদুল হাসান ও রাকিবুল হাসান সজীব।

নতুন নেতৃত্বের প্রতিক্রিয়া জানিয়ে সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক মোঃ হাবিব উল্লাহ জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিক চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম তুলে ধরা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও যৌক্তিক দাবিগুলো গণমাধ্যমে প্রকাশে যবিপ্রবি প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে।

এদিকে যবিপ্রবি প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park