1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

যবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত

যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জুলাই ২০২৬ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাফিউল হাসান। এছাড়াও যবিপ্রবি ডিন’স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান অনুষ্ঠানে বিশেষ গুরুত্বের সাথে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আঙিনায় স্বাগত জানিয়ে বলেন, “যবিপ্রবি সবসময় মানসম্মত শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে থাকে। নতুন শিক্ষার্থীরা তাদের মেধা ও শ্রম দিয়ে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ ও বিদেশে ছড়িয়ে দেবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান নবীনদের উদ্দেশ্যে আলোচনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল নিয়ম-কানুন মেনে চলে নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক তথ্য ও নিয়মাবলী তাদের সামনে উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park